সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মঙ্গলবার বেলা ১০টার সময় জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সব সাংবাদিক,  বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
[b]মেহেরপুর,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]