[b]ঢাকা: [/b]আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে মাফ চেয়ে তওবা করার আহ্বান জানিয়েছেন।
বুধবার অবরোধ বিরোধী মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ আহ্বান জানান।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী আন্দোলনের নামে জনগণের উপর যে অত্যাচার চালাচ্ছেন তা বন্ধ করে জনগণের কাছে মা চেয়ে তওবা করুন। 
তিনি বলেন, একাত্তুরে আমরা যাদের পরাজিত করেছি সেই পরাজিত শক্তি আবার নতুন করে তৎপর হয়ে উঠেছে। আন্দোলনের নামে অবরোধ দিয়ে মানুষকে জিম্মি করে দেশকে ধ্বংস করার ষড়ন্ত্রে শামিল হয়েছেন বেগম খালেদা জিয়া।
এসময় তিনি খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে আখ্যা দেন।
একই সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আসুন সবাই মিলে দেশকে ভালবাসি। নির্বাচন বানচাল করতে অনেক চেষ্টা করেছেন তা পারেন নি। ভবিষ্যতেও পারবেননা।
তিনি বলেন, দুইটি জিনিস ছাড়া বিরোধী দলীয় নেত্রী সব কিছুই পারেন শুধু পারেন না পাকিস্তান ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলনসহ অনেকে।