মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত রতন বিশ্বাস, আরব আলী,সবুজ সরদার ,মুরাদ হোসেনসহ গ্রেফতারি পরোয়ানার ৩৯ ও নিয়মিত মামলার ২৪ জনকে আটক করা হয়েছে।
এসময় আটককৃত আফসার মোল্ল্যা,শওকত আলী,আলামিন,নাহার বেগম ও আলোক বিশ্বাসের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা,৬০ বোতল ফেন্সিডিল ও ১২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের বাসভবনে তল্লাশি চালানো হয় বলে বিএনপির এ নেতা জানান।
১০ বোতল ফেন্সিডিলসহ আটক নাহার বেগমের ভাইয়ের দাবি তার বোন ষড়যন্ত্রের শিকার। নাহারের ছেড়ে দেয়া স্বামী মতিয়ার মোল্লা ঘরে ফেন্সিডিল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মাগুরায় পুলিশের অভিযানে আটক ৬৭
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৭ জনকে আটক করেছে পুলিশ। মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে





