নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে শুরু হয়েছে দেশের একমাত্র মহিলা বিশ্ব ইজতেমার ৮অষ্টম আসর। দুই দিনব্যাপী এই ইজতেমায় অংশগ্রহণ করতে দেশ বিদেশের প্রায় ২০ হাজার মহিলা জড়ো হয়েছেন এখানে।
শনিবার ইজতেমার প্রথম দিনে ওয়াজ করেন ভারতের নদীয়া প্রদেশের মিসেস রেনুকা বেগম, সিরাজগঞ্জের ফাতেমা-তুজ-জহুরা, নাটোরের তাসলিমা বেগম ও জিল্লুর রহমান।
রোববার ইজতেমার দ্বিতীয় ও সমাপনী দিনে আলোচক হিসেবে রয়েছেন আমেরিকার নিউইয়র্ক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শেখ হানি।
এছাড়া আখেরী মোনাজাত করবেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফিজা নাসির। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ইজতেমার উদ্যোক্তা হাজী শের আলী শেখ।
জানা গেছে, মৌখড়ার সমাজসেবক হিসেবে খ্যাত হাজী শের আলী শেখের উদ্যোগে প্রথমবারের মতো ২০০৭ সালে এই ইজতেমার আয়োজন করা হয়। প্রথমবারেই স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ হাজার মহিলার সমাগম ঘটে ইজতেমায়। এরপর থেকে প্রতি বছরের শীতের শেষের দিকে ও জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরুতে এখানে মহিলা ইজতেমার আয়োজন করা হয়।
ঢাকা, ১লা ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি) // জেআই
শ্রেণীহীন
নাটোরে দুই দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা শুরু