লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করিম দিপুর বাসভবনে হামলা চালিয়ে গুলি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় বাসভবনের ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়।
শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান প্রার্থী দিপুর সম্ভাব্য এজেন্ট ও ইউপি সদস্য মো. রুবেলকে গ্রেফতার করে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, শনিবার রাতে বিএনপি ও ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করিম দিপুর বাসভবনে হামলা, গুলি ও ভাঙচুর করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম সালাউদ্দিন টিপুর লোকজন। এসময় পুলিশ ও সরকারদলীয় লোকজন ওই প্রার্থীর কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হুমকি, ভয়ভীতি ও নানাভাবে হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম সালাউদ্দিন টিপু অভিযোগ অস্বীকার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কিছু বলতে রাজি হননি।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা