আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একজন প্রার্থীর রিটের প্রেক্ষিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় আদালত।
আদেশের কপি বৃহস্পতিবার কমিশনে এসেছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) আইন শাখার কর্মকর্তারা। শনিবার এ সিদ্ধান্ত জানান ইসির আইন শাখা।
ঠাকুরগাঁও সদর আসনের মো. আলমগীর এ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন। যার রিট পিটিশন নম্বর- ২৮১৪/২০১৪। গত ১৯ মার্চ এ রিটের শুনানি শেষে আদালত ৩ মাসের স্থগিতাদেশ দেন।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
রর