শপথগ্রহণের আগেই জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আটক করেছে রংপুর পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
জামায়াত নেতারা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাজেদুল ইসলাম মাজেদ ও ভাইস চেয়ারম্যান মো. সাজেদুর রহমান।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকাল ৯টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠানে তাদের শপথ নেওয়ার কথা ছিল।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
শপথ নিতে গিয়ে জামায়াতের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান আটক
শপথগ্রহণের আগেই জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আটক করেছে রংপুর পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক





