লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বশিকপুর গ্রাম থেকে অপহৃত আওয়ামী লীগ নেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য অপহৃত আবু হানিফ রিপনকে (৩২) ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
চাটখিল থানার অফিসার ইন চার্জ (ওসি) ইব্রাহিম খলিল টাইম নিউজকে জানান, অপহৃত আবু হানিফ রিপনকে উদ্ধার করে স্থানীয় নোমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তার জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে এ বিষয়ে বলা যাবে।
সোমবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবু হানিফ রিপনকে তার সিংবাহুড়া বাজারের নিজস্ব কার্যালয় থেকে দুই অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়।
[b]নোয়াখালী,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
অপহৃত আওয়ামী লীগ নেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বশিকপুর গ্রাম থেকে অপহৃত আওয়ামী লীগ নেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর চাটখিল





