চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোঃ ওয়াসিম (৩০) নামে এক কৃষক লীগের নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছেন, ওয়াসিম ফতেপুর ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি চট্টগ্রাম হাটহাজারী থানার ফতেহপুর রাজা ফকির বাড়ির মৃত হাজী মাহমুদ হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে প্রায় ৩০০ গজ পূর্বে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে সকাল পোনে ৯টায় হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ওয়াসিমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। তবে কারা তাকে মেরে ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এলাকাবাসী জানিয়েছে ওসাসিমের ছোট একটি ছেলে আছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইসমাইল হোসাইন বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
[b]চবি, ১১মার্চ, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
চবি থেকে কৃষক লীগ নেতার লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোঃ ওয়াসিম (৩০) নামে এক কৃষক লীগের নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছেন, ওয়াসিম ফতেপুর ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ





