যশোরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চার ছাত্রী। তারা ইঞ্জিনচালিত নসিমন করে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার একটার দিকে শহরের নাভারন পুরাতন বাজারের কুন্দিপুরে রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঝিকরগাছা উপজেলার গুলনগর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা সুলতানা (১৩) ও তার সহপাঠী বাকীকরিমালি গ্রামের খোকন আলীর মেয়ে মহুয়া (১৩)।
আহতরা হলো- কুন্দিপুর গ্রামের মনিরুলের মেয়ে লিমা (১৫), বাকীকরিমালী গ্রামের জয়নালের মেয়ে সুমাইয়া (১৪), গুলনগর গ্রামের নওশেরের মেয়ে রোকসানা (১২), ও বেড়ারপানি গ্রামের রবিউল ইসলামের মেয়ে কবিতা (১২)।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]