[b]চট্টগ্রাম:[/b] ফটিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,গত শুক্রবার রাতব্যাপী উপজেলার ফটিকছড়ি ও ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় নির্বাচন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন-আইয়ুব (২৮),হাকিম (৩২),আহমদ রশিদ(৪০),মো.হোসেন(২৭) ,মো.ইকরাম উদ্দিন (২৬),শহিদুল আলম(৩৫),মো.হেলাল উদ্দিন (৩০),আলাউদ্দিন (২৪),শফিউল আলম(৪০),মে.জাহেম মোর্শেদ(৩০),মো.জামাল(৩৫),মো. হোসেন(২৮) ।
এদের মধ্যে মো.হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ।
প্রফতারকৃতদের উপজেলার হাইদচকিয়া,ভুজপুরের দাঁতমারা,ধুরুং এবং পাইন্দং এলাকা থেকে আটক করা হয়





