কুড়িগ্রাম জেলার বিভিন্ন  স্থানে  পুলিশ বিশেষ  অভিযান চালিয়ে জামায়াত-শিবির সমর্থকসহ ২৭ জনকে আটক করেছে।
সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
ডিএসবি সাব ইন্সপেক্টর আব্দুল মজিদ জানান, রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবির সমর্থকসহ বিভিন্ন মামলা ও নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]