কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকায় আব্দুল মতিন(১৭) নামে এক চাল কল শ্রমিককে অপহরণ গিয়ে বিক্ষুদ্ধ জনতার হাতে গণপিটুনি খেয়েছে ৩ অপহরণকারী। পরে ওই তিন ৩ অপহরণকারীকে পুলিশ এসে উদ্ধার করে।
অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বৃহত্তম চালের মোকাম খাজানগরের পাশ্ববর্তী বড় আইলচারা এলাকার মাতৃভান্ডার চাল কলের চাতাল শ্রমিক আব্দুল মতিনকে (১৮) অপহরণ করে একটি মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে। এ সময় বিষয়টি দৃষ্টিগোচর হলে বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসে।
খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে নাজিরপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে চলে আসে। কুষ্টিয়া পোড়াদাহ সড়কের কবুরহাটে এলাকাবাসী একটি গাড়ি ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের মাইক্রোবাসটি গতিরোধ করে।
এ সময় বিক্ষুদ্ধ জনতা মাইক্রোবাসে থাকা তিনজন অপহরণকারী রহমান (২২), দিদার (২৫) ও সুমনকে (২২) গণপিটুনি দেন এবং অপহৃত আব্দুল মতিনকে উদ্ধার করে।
অপহরণকারী তিনজনই পাশ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, অপহরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। অপহৃত এবং আটক তিন অপহরণকারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় ৩ অপহরণকারীকে গণপিটুনি
কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকায় আব্দুল মতিন(১৭) নামে এক চাল কল শ্রমিককে অপহরণ গিয়ে বিক্ষুদ্ধ জনতার হাতে গণপিটুনি খেয়েছে ৩ অপহরণকারী। পরে ওই তিন ৩ অপহরণকারীকে পুলিশ এসে উদ্ধার করে।





