কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় কার্যকর ভুমিকা রাখে নাই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ অভিযোগ করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশ থেকে বিতাড়িত করার হুমকিসহ নানা প্রকার ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা আরো বলেন, কোন টালবাহানা নয়, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।
জাতীয় সংসদসহ সর্বস্তরে হিন্দু সম্প্রাদের প্রতিনিধিত্ব না থাকা ও অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে হিন্দু সম্প্রদায়ের উপর বার বার হামলা হচ্ছে বলেও জানান তারা।
জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বাস্তবায়ণ করতে হবে এবং সংখ্যালঘু বিষয়ক একটি আলাদা মন্ত্রণায়নয় প্রতিষ্ঠা করার দাবি জানান তারা।
সংগঠনের সভাপতি এডভোকেট দীণবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক যুগ্ম মহাসচিব অধ্যাপক আনন্দ বিশ্বাস, অরুণ মজুমদার মানিক সরকার, ডা. এম কে রায় প্রমুখ।
[b]ঢাকা, এইচএম,২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
হিন্দুদের জানমাল রক্ষায় সরকারের কোন ভূমিকা নেই
কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জান-মাল রক্ষায় কার্যকর ভুমিকা রাখে নাই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ অভিযোগ করেন





