আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও জয়পুর হাট-২ আসনের সংসদ সদস্য আবু সায়িদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দুদকের কমিশন সভায় আবু সায়িদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমান সম্পদ অর্জন, নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে দুদকের একজন কর্মকর্তাকে এই বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হচ্ছে।
[b]ঢাকা,একে, ১০এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
জয়পুর হাটের এমপি স্বপনের অবৈধ সম্পদের অনুসন্ধান
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও জয়পুর হাট-২ আসনের সংসদ সদস্য আবু সায়িদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।





