ফেনীর দাগনভূঞায় সরকারি দলের প্রার্থী ছাড়া যুবলীগের বিদ্রোহী প্রার্থীসহ সকল প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
এর আগে দাগনভূঞায় অর্ধশতাধিক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত দুই জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছ। সেখানে সাংবাদিকদের দুটি গাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে ভোট গ্রহণের শুরু থেকেই সরকার দলীয় ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাত থেকেই ৫০টিরও বেশি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি শনিবার সকালে ভোটগ্রহণের শুরু থেকেই থেমে থেমে বিভিন্ন কেন্দ্রে চলছে ককটেল বিস্ফোরণ বলে জানা যায়।
যুবলীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করে জানান, সকাল থেকে তার দলের কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। যারা যাওয়ার চেষ্টা করেছে তাদের মারপিট করে বের করে দেওয়া হচ্ছে। এতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম।
[b]ফেনী,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]