কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চা বাগান ও জোয়ারিয়ানালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার মো. শাহ আলম (৭৫) ও জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়াপাড়ার জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম (৮)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, সকাল ৯টায় রামু চা বাগান বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের চাপায় নিহত হন শাহ আলম। অপরদিকে দুপুর ১২টার দিকে জোয়ারিয়ানালা স্ট্যান্ডের কাছে সৌদিয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]