কুমিল্লার চৌদ্দগ্রামে দুই র্যাব সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- কুমিল্লার র্যাব-১১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ও সৈনিক জাকির হোসেন।
স্থানীয় মেম্বার মো. নূরুল আমিন জানান, সন্ধ্যার পর থেকে অনটেষ্ট একটি মোটরসাইকেল নিয়ে সাদা পোশাকে দুই ব্যক্তি পশ্চিম ডেকরা এলাকায় ঘুরাঘুরি করতে থাকে।
সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে আমি ঘটনা স্থলে গেলে আটক দুই ব্যক্তি নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা কুমিল্লা র্যাব-১১ এর পরিচয়পত্র দেখান।
পরে বিষয়টি আলকরা ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুকে জানালে তিনি চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
চৌদ্দগ্রাম থানা ওসি উত্তম কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিভিল পোশাকে র্যাব সদস্য আনোয়ার ও জাকির একটি ইনফরমেশনের জন্য ওই এলাকায় যান। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের দুইজনকে আটক করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় ২ র্যাব সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই র্যাব সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- কুমিল্লার র্যাব-১১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই)





