গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারী ওরফে জিনের বাদশাহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ভুয়া বিল ভাউচারে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অনুসন্ধানে নেমেছে দুদক।
দুদকের নিয়মিত সভায় মঙ্গলবার বরমী ইউপি চেয়ারম্যান জিনের বাদশাহের বিরুদ্ধে এলজিএসপি,এডিপি,ভূমি হস্তান্তর খাত থেকে ১ পারসেন্ট টাকা,৪০ দিনের কর্মসংস্থান সৃষ্টির আওতায় বিভিন্ন প্রকল্পর নামে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের বিষয়টি অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগের অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়টি টাইমনিউজবিডি'কে নিশ্চিত করেছেন উপ-পরিচালক মো. বেনজির আহমেদ।
জানা যায়,বরমী ইউপি চেয়ারম্যান জিনের বাদশাহের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি এবং লোপাটের অভিযোগ দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে যাচাই বাছাইয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন চেয়ারম্যানের দফতরে জমা হয়।
ঢাকা,একে, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
শ্রেণীহীন
ইউপি চেয়ারম্যান জিনের বাদশাহর বিরুদ্ধে দুদক