মাদারীপুর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলাম শেখ (২৪) নামে এক নসিমন চালক ট্রাকচাপায় নিহত এবং আরও ৩জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ইট বোঝাই একটি ট্রাক মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিল। এদিকে নসিমনটি শহরে দিকে আসার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি নসিমনকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চাপা পড়ে নসিমন চালক আসলাম শেখ মারা যান। তখন এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও  চালক পালিয়ে যায়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবু বকর জানান,ট্রাক চালক পালিয়ে গেছে। তবে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]