আশুলিয়ার আরিয়ারা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ মো. ওয়াসিম (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যা ব।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালায় র্যাটব-৪ এর সদস্যরা। ওয়াসিমের বাবার নাম জয়নাল আবেদিন। ওয়াসিম আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট এলাকার বাসিন্দা।
র্যা ব-৪ কার্যালয় সূত্রে জানা যায়,গোপন সংবাদের ওয়াসিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ ওয়াসিমকে আটক করা হয়। আটকের পর  পিস্তলসহ আটক যুবককে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।[b]
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]