হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রত্না আক্তার (৭) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটি শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়ার আক্কাছ মিয়ার মেয়ে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ জানান,  মঙ্গলবার বিকেলে রত্না গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির টেবিল ফ্যানের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
এসআই আরো জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে শিশু রত্নার লাশ দাফন করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]