মৌলভীবাজার জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
শনিবার ভোরে এদের গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর থানার আলকাছ মিয়া (৪৮), শ্রী প্রশাদ কুমার (৩৫), আব্দুর রহমান (৬৫), মতুর কর্মকার (১৯),সেলিম মিয়া  (৩৩), শিবলু মিয়া (১৮),
বড়লেখা থানার জয়নার মিয়া (৪৬), কুলাউড়া থানার আব্দুল মালিক (৩৫), সুমন মিয়া (২৮), লেবু মিয়া (২৭),জালাল মিয়া(৪০),আব্দুস সালাম(৪৭),
শ্রীমঙ্গল থানার মো. ফারুক মিয়া (২৬) ও জুড়ী থানায় জালাল মিয়া (৩৬)।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]