পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু তাহের (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের ঝুমঝুমপুর নিরিবির এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল। পুলিশ সেখানে অভিযানে যায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমা ও গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তাহের গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
তিনি জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। তাহের এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় থানায় পাঁচটি মামলা রয়েছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
যশোরে বন্দুকযুদ্ধে নিহত ১
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু তাহের (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের ঝুমঝুমপুর নিরিবির এলাকার মৃত সোনা মিয়ার ছেলে





