[b]ইবি: [/b]শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ও দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সচল রাখার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিছিল, মিটিং, পিকেটিং, মানববন্ধন, লিফলেট বিতরসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
শ্রেণীহীন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।





