চট্টগ্রাম মহানগরীর ষোলশহর থেকে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কামরুল (২০) ও ফোরকান (১৯)। কামরুল এমইএস কলেজের শিক্ষার্থী এবং ফোরকান তার বন্ধু।
সোমবার সকাল ৮টার দিকে ষোলশহর ২নং গেট এলাকা থেকে নির্মণাধীন বাড়ির সামনের একটি সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তারা গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন পঁচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশ দুটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নগর পুলিশের উপ কমিশনার (উ.) হারুন অর রশিদ হাজারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা এ ঘটনা ঘটাতে পারে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে তিনি জানান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এমইএস কলেজের শিক্ষার্থীরা নগরীর ২ নম্বর গেট অবরোধ করে রাখে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে সেফটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর ষোলশহর থেকে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কামরুল (২০) ও ফোরকান (১৯)। কামরুল এমইএস কলেজের শিক্ষার্থী এবং ফোরকান তার বন্ধু।