বৈশাখী মেলার অনুষ্ঠান চলাকালে সুনামগঞ্জ জেলা শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে  পাঁচ শিশু নিখোঁজ হয়েছে।
অভিভাবকদের বরাত দিয়ে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদিন সোমবার আনুমানিক সন্ধ্যা ৭টায় নিখোঁজ পাঁচ শিশুকে কেউ পেয়ে থাকলে সন্ধান দেয়রর জন্য মাইকে অনুরোধ জানিয়েছেন।
১ লা বৈশাখ উপলক্ষে উক্ত মাঠে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করেন। এমন সময় আগত সহস্রাধিক লোকের ভীড়ে ওই পাঁচ শিশু নিখোঁজ হয়।
ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর