চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় একটি বিদেশি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি ছিল জাপানের  সানকো কোম্পানী।
আজ  শুক্রবার সকাল ৭টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে কর্তৃপক্ষের দাবি।
সকাল ৭টার দিকে ইপিজেডের তিন নম্বর রোডে অবস্থিত বিভিন্ন ক্যামেরা, বিমানসহ সকল প্রকার ল্যান্স তৈরির জাপানি প্রতিষ্ঠান সানকোতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
তিনি আরো জানান, খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর ইপিজেড এলাকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বিভিন্ন মেশিনারিজ, তৈরীকৃত মূল্যবান ল্যান্স পুড়ে যায়।
[b]চট্টগ্রাম,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]