‘পরিবর্তনই শক্তি’- এ স্লোগানে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় নার্সদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. ইসলাম ফারুক।
পরে এক সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ইসলাম ফারুক, ডা. তাপস কুমার প্রমুখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]