সাবেক শিবির নেতা বাকী বিল্লাহ হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকে বগুড়ায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলছে।
বগুড়া বাস টার্মিনাল থেকে আন্ত:জেলা ও দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।
সকাল সাড়ে ৮টায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করার উদ্দেশ্যে শহরের পিটিআই মোড়ে সমবেত হয়। পুলিশ সেখানে পৌঁছে তাদেরকে ধাওয়া দেয়। এসময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
পরে সকাল ৯টায় শহরের গোহাইল রোডে খান্দার এলাকায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
হরতালের কারণে সকাল থেকেই শহরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)// জে আই[/b]