বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যুক্তির বিচারে বিশ্লেষন করা যাবেনা এমন অনেক প্রথাই প্রচলিত আছে আমাদের গ্রামবাংলায়। আর এমনই একটি প্রথা হলো বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398489394.jpg[/img]
প্রচণ্ড তাপদাহে পুড়ছে গাইবান্ধা। গরমে হাঁসফাঁস করছে সব বয়সী মানুষ। বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে জেলায় বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ের আয়োজন করে একদল কিশোর-কিশোরী।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398489402.jpg[/img]
শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে ব্যতিক্রধর্মী এ আয়োজনে মেতে ওঠে তারা।
ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নামবে বলে তাদের বিশ্বাস। তাই বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল চালন, কুলো, জ্বালানো হয়েছিল প্রদীপ। পান, সুপারি থেকে শুরু করে দুর্বা ঘাস, মিষ্টি, মাটির দলাসহ বিভিন্ন উপকরণ ছিল বিয়ের আয়োজনে।
বিয়ের আসরে দুই ব্যাঙের পক্ষের কিশোর কিশোরীরা নিজেরাও সেজেছিল বর্ণিল সাজে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398489406.jpg[/img]
আগের দিন থেকে ধরে রাখা দু’টি ব্যাঙকেও রঙিন করে সাজানো হয়েছিল। বিয়ে উপলক্ষে তাদের নাচ আর থামছিল না।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই জলাশয়ে নব দম্পতিকে ছেড়ে দেয় তারা।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে!
বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যুক্তির বিচারে বিশ্লেষন করা যাবেনা এমন অনেক প্রথাই প্রচলিত আছে আমাদের গ্রামবাংলায়। আর এমনই একটি প্রথা হলো বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে।প্রচণ্ড তাপদাহে পুড়ছে
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















