[b]ঢাকা: [/b]আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদসহ দলটির শীর্ষ ৬ নেতার  রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন। তবে তাদেরকে সাত কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে আদালত রায়ে উল্লেখ করেন।
মতিঝিল থানায় দায়ের করা ৩ মামলায় মোট ২৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
মামলায় গ্রেফতার দেখানো অপর ৫জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আসামীপক্ষে আদালতে জামিন আবেন করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।