বাগেরহাট শহরের আধা কিলোমিটার দূরে পুটিমারী ব্রীজটিভেঙ্গে  নদীতে পড়েছে। মঙ্গলবার সকালে ব্রীজটি ভেঙ্গে পড়ে।
ফলে ওই এলাকার ১৫ গ্রামের মানুষের শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া শহরের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।
বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র বিসিক শিল্পনগরীর পাশে পুটিমারী নদীর ওপর তৈরি করা হয় ব্রীজটি। এর আগে মধ্যের অংশ ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তখন থেকে ওই স্থানে কাঠের সাঁকো নির্মান করে ১৫ গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে ব্রীজটি পার হয়।
স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ব্রীজটি সংষ্কারের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও প্রতিকার মেলেনি ।
এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী দুপুরে বাগেরহাট এলজিইডি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে।
বাগেরহাট এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন বলেন,তিনি বিষয়টি জেনেছেন। শিগগিরই কাজ শুরু করা হবে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]