টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নাগরবাড়ি ইউনিয়েনের সাবেক সচিব, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার, উন্নয়ন প্রকল্পের সভাপতি এবং এলাকার  চৌকিদারের বিরুদ্ধে (২০১০-১১) অর্থ বছরের টাকা আত্মসাতের ঘটনায় পৃথক ৪ মামলার অনুমোদন দিয়েছে দুদক।
মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় এই ৪ মামলার অনুমোদন দেয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, নাগরবাড়ি ইউনিয়েনের সাবেক সচিব মো. আরিফুর রহমান, সংরক্ষিত(৭.৮.৯) ওয়ার্ডের মেম্বার মোসাম্মদ মলি চৌধুরী,(৪.৫.৬) ওয়ার্ডে নলকুপ স্থাপন প্রকল্পের সভাপতি মো. মন্ডল, রাস্তা উন্নয়ন ও কালভার্ট স্থাপন প্রকল্পের সভাপতি নাজিম উদ্দিন এবং  এলাকার  চৌকিদার মইনউদ্দিন।
এদিকে  ২০১০-১১ অর্থবছরে, ওই ইউনিয়নের৭.৮.৯ নং ওয়ার্ডে নলকুপ স্থাপনের বরাদ্দ করা ১ লাখ ৯৮ হাজার টাকার মধ্যে ৫৬ হাজার ২১০ টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ইউপি সচিব মো. আরিফুর রহমান ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মলি চৌধুরীদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে।
একই ইউনিয়নের (৪.৫.৬) ওয়ার্ডে নলকুপ স্থাপনের বরাদ্দ করা ১লাখ ৯৮ আত্মসাতের ঘটনায় ওই প্রকল্পের সভাপতি মো. মন্ডল এবং সাবেক ইউপি সচিব আরিফুরের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয়া হয়েছে।
নাগরবাড়ি  পরিষদের অফিসের জন্য ফটোস্ট্যাট মেশিন এবং আসবাবপত্র ক্রয়ের বরাদ্দ করা ১ লাখ ৮২ হাজার ৬৪১ টাকার মধ্যে মাত্র ৩৪ হাজার ২৪১ টাকা ব্যয় করে বাকি ১ লাখ ৪৮ হাজার ৩৮১ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অর্থ আত্মসাতের ঘটনায় ওই এলাকার চৌকিদার মইনউদ্দিন এবং সাবেক ইউপি সচিব আরিফুরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে।
ওই ইউনিয়নে সোমজানী ব্যাপারী বাড়ি থেকে বাসেদ মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং লিং রোডে কালভাট স্থাপনের জন্য বরাদ্দ করা ১ লাখ ৯৫ হাজার টাকা মাধ্যে মাত্র ১৩ হাজার ৬২৬ টাকার কাজ করেন। বাকি ১ লাখ ৮১ হাজার ৩৭৩ টাকা আত্মসাতের ঘটনায় প্রকল্প সবাপতি মো. নাসির উদ্দিন এবং সাবেক ইউপি সচিব আরিফুরের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয়া হয়েছে।
[b]ঢাকা,একে,২৭মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]