সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নি সংযোগ, ভূসম্পত্তি জবরদখলের প্রতিবাদ, সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার দাবিতে রংপুরে সুজনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর শাখার উদ্যোগে আটিয়াপাড়া গ্রামে নাগরিকদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুজন মহানগরীর সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার, জেলা সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেন্জু, জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল ও পুলিশ কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ।
সমাবেশে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা তাদের দখলকৃত ভূমি উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রংপুরে সুজনের সমাবেশ
সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নি সংযোগ, ভূসম্পত্তি জবরদখলের প্রতিবাদ, সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার দাবিতে রংপুরে সুজনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।