সাভারের জোড়পুলে বাস চাপায় নিহত হয়েছেন এক অটোরিক্সা চালক। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল নামকস্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-আরিচা জোড়পুলে মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত অটোরিক্সা চালক। এ সময় আহত হয় পাঁচ যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, জানুয়ারি ৩১ (টাইমনিউজবিডি.কম) // কে বি
শ্রেণীহীন
বাসচাপায় সাভারে অটোচালক নিহত
সাভারের জোড়পুলে বাস চাপায় নিহত হয়েছেন এক অটোরিক্সা চালক। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল নামকস্থানে এ ঘটনা ঘটে।





