সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট’র সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সকালে বারডেম হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
মাহবুবুল  আলম ৫ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]