কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হোসাইন ইব্রাহিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সাদেকুল্লাকে পরাজিত করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের ভোট গণনা শেষে রাত ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
মো. হোসাইন ইব্রাহিম ৩৬ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম মো. সাদেকুল্লা পেয়েছেন ৩০ হাজার ৭৮১ ভোট।
উল্লেখ্য, আদিনাথ মেলা থাকায় গত ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ হয়নি। এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৮ হাজার ৫শ ২৮। তার মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৮৭৩ ও নারী ভোটার রয়েছে ৯১ হাজার ৬শ ৫৫ ভোট।  
দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলার মধ্যে ১১২টির ফলাফলে ৫০টিতে বিএনপি ও ৪৪টি আওয়ামী লীগ-সমর্থিতরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা আটটি উপজেলায় জয়লাভ করেছেন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]