নাটোর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একযোগে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার সাঁওইল গ্রামে আওয়ামী লীগ নেতা ও কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান ফুনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের ডাকে আজ সোমবার থেকে ৭২ ঘণ্টার এই ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি সিংড়ার দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা ও কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে এবং তার ভাতিজা জাহিদকে কুপিয়ে জখম করে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত ২১ জানুয়ারি বিভাগ ও জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম এক মানববন্ধনে পরবর্তী তিনদিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আলটিমেটাম দেয়।
তিনদিনের আল্টিমেটামটি শেষ হওয়ার পরেও ফজলার রহমান ফুনুর হত্যাকারীদের গ্রেফতার না করায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলার সকল ইউনিয়ন পরিষদে ৭২ ঘণ্টা ধর্মঘট কর্মসূচির আহ্বান জানায় সংগঠনটি।
[b]নাটোর,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
৫২ ইউনিয়ন পরিষদে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু
নাটোর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একযোগে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে





