ব্রাহ্মণবাড়িয়া জেলার উদিয়মান ১২ জন ছাত্র নেতার হৃদয় বিদারক তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০১১ সালের উপ নির্বাচনে বিজয় লাভ করার পর ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধূরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে যান। সে দিন তার সফর সঙ্গি হয়েছিলেন জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ এই ১২ জন নেতা কর্মীরা।
মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক এক দূর্ঘটনায় শিকার হয় ছাত্রনেতাদের বহনকারি একটি গাড়ি। ঘটনা স্থলেই গাড়ি চালক সহ নিহত হন আট জন ছাত্র নেতা। হাসপাতালে নেওয়ার পর নিহত হন আরো চারজন।
দূর্ঘটনার খবরটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পুরো ব্রাহ্মণবাড়িয়ার শোকের ছায়া নেমে আসে। ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও সেই শোকের ছায়া এতোটুকুও কমেনি ব্রাহ্মণবাড়িয়া বাসীর হৃদয়ে।
তারুন্য দিপ্ত, মেধাবী ও প্রানোচ্ছল তরুনদের পদচরনা এখনো ভুলতে পারেনি পাড়া প্রতিবেশীরা। তাদের স্মৃতি স্মরণ করে বাক রুদ্ধ হয়ে পরে সহপাঠি-সহকর্মী বন্ধুরা। ছাত্রনেতাদের তৃতীয় মৃত্যু বাষির্কী যথাযথ ভাবে উদযাপন করতে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে নিহত ছাত্রনেতাদের উত্তোরসূরি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যাূলী, নিহতদের স্মরনে নির্মিত স্মৃতি সৌধে পূস্প স্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। আজ সকাল ৯ টায় মঠের গোড়াস্থ স্মৃতি সৌধে পূস্তস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে একটি শোক র্যা লি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করবে।
কর্মসূচি সমুহে সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন সহ জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
[b]ব্রাহ্মণবাড়িয়া,এসআই,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ছাত্রলীগের সেই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা দিবস আজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার উদিয়মান ১২ জন ছাত্র নেতার হৃদয় বিদারক তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০১১ সালের উপ নির্বাচনে বিজয় লাভ করার পর ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধূরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে যান





