নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জন অপহরণের মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারপাশ সকাল সাড়ে ১০টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ। পরে বেলা ১১টায় নূর হোসেনের বাড়িতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
কিন্তু অভিযান চলাকালে সংবাদমাধ্যমের কোন কর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শহিদুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
নূর হোসেনের বাড়িতে অভিযান
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জন অপহরণের মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়





