স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে মারফত আলী নামে একই স্কুলের প্রধান শিক্ষককে চার মাসের কারাদ-ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না এ দণ্ড দেন।  
জানা গেছে,উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতের পাড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে ও পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী একই বিদ্যালয়ে কর্মরত এক সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এছাড়া তিনি ওই শিক্ষিকার সঙ্গে অপর এক প্রবাসী যুবকের ছবি সংযুক্ত করে তা বিভিন্ন জায়গায় সরবরাহ করার কথা বলে ওই শিক্ষিকাকে ব্ল্যাকমেইল করেন।[b]
ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]