দেশের রাষ্ট্রায়াত্ব পাটকলে বুধবার আহুত ২৪ ঘন্টার ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়াত্ত্ব পাটকল সিবিএ এবং নন সিবিএ সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা সুলতানা, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান চুন্নু, ক্রিসেন্ট জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন আজাদী, লতিফ বাওয়ানী সিবিএ’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্লাটিনাম এমপ্লীয়িজ ইউনিয়নের সভাপতি শাহানা শারমিনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
পাটকলে বুধবারের ধর্মঘট স্থগিত
দেশের রাষ্ট্রায়াত্ব পাটকলে বুধবার আহুত ২৪ ঘন্টার ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়াত্ত্ব পাটকল সিবিএ এবং নন সিবিএ সংগ্রাম পরিষদ। মঙ্গলবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।





