যে অপরাধ করবে তা চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। কেউই আইনের উর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার বিকালে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত শনিবার গাজীপুর উপজেলা নির্বাচনে যারা অবৈধভাবে অস্ত্র প্রদর্শণ করেছে তারা কেউই আইনের উর্ধ্বে নয়। ইতোমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
সোনালী ব্যাংকে ডাকাতি ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, এগুলো সুক্ষ্মভাবে তদন্ত করা হবে। যে বা যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, কিছুদিন আগে আদালতের কাঠগড়া থেকে ৪ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি ঠিক না। তারা জামিনে ছিলেন। আর তারা যদি সঠিক সময়ে ফিরে না এলে তাদের গ্রেফতার করা হবে।
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর
শ্রেণীহীন
অপরাধী যেই হোক শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
যে অপরাধ করবে তা চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। কেউই আইনের উর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বিকালে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।





