রংপুরে সড়ক দূর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য মতে, শুক্রবার সকাল ১০টার দিকে রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস পাগলাপীর শলেয়াশা বাজার এলাকায় ২ পথচারীকে চাপা দিলে শহীদুল ইসলাম নামে এক পথচারীকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর এলাকাবাসী রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখে। বেলা সোয়া ১১টর দিকে তারা অবরোধ তুলে নেয়।

[b]রংপুর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]