মঙ্গলবার কুমিল্লার ৯ উপজেলায় ছাত্রদল ও যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই দিন এসএসসি পরীক্ষা থাকায় হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি অমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবুসহ জেলা যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
হরতালের আওতাভুক্ত যে উপজেলাগুলো ছিল সেগুলো হলো- কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় ছাত্রদলের ডাকা হরতাল প্রত্যাহার
মঙ্গলবার কুমিল্লার ৯ উপজেলায় ছাত্রদল ও যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেন।





