[b]ঢাকা:[/b] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার সন্ধায় কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
বেলা ১১টায় কমিশনের পূর্ব নির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে দেশের ৪৮টি জেলার শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছে।
এদিকে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৭টি আসনের স্থগিত নির্বাচনে বিজয়ীদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এর আগে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হন। ৮ জানুয়ারি তিনি রংপুর -৬ আসন থেকে পদত্যাগ করে গোপালগঞ্জ-৩ আসনের প্রতিনিধিত্ব করবেন বলে কমিশনে চিঠি দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
শ্রেণীহীন
রংপুর-৬ শূন্য আসনে উপ-নির্বাচন ২০ ফেব্রুয়ারি
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।





