নাটোর:নাটোরের সিংড়া উপজেলার বন্দর হাটের সার-কীটনাশকের দোকান ও একটি দর্জি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,রোববার রাতে উপজেলার বন্দর হাটের সার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এর জান্নাতি ট্রেডার্স ও পরিমল চন্দ্রের একটি দর্জির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে এবং মূহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে সম্পুর্ণ ভস্মিভূত হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।