রংপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে মহানগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় ওয়ান ওয়ে চালু করা হয়েছে।
ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জানান, জাহাজ কোম্পানি মোড় এলাকায় রাস্তা সংস্কার করা হচ্ছে। এ কারণে যান চলাচলে মারাত্মক সমস্যা হয়। চলাচলে সুবিধার জন্য জাহাজ কোম্পানি মোড় থেকে জীবন বীমা ভবন পর্যন্ত ওয়ানওয়ে ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, শাপলা থেকে বাজারগামী যানবাহন জীবন বীমা ভবন এলাকার বাঁ দিকে টার্ন নিয়ে নিউ সেনপাড়া হয়ে ট্রাফিক অফিসের সামনে দিয়ে বাজারে যেতে পারবে। তবে বাজার থেকে শাপলা-মডার্নগামী যানবাহন আগের মতোই চলবে।
ওয়ানওয়ে চালু হওয়ায় ট্রাফিক জ্যাম কম হচ্ছে বলে জানান ব্যবসায়ী একরাম হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ অনেকেই।
রংপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক সাদাকাত বারী জানান, যানজট থেকে বাঁচার জন্য রংপুরবাসীর অনুরোধে নগরীতে ওয়ানওয়ে ব্যবস্থা চালু করা হয়েছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]