[b]গাইবান্ধা:[/b] জেলার সুন্দরগঞ্জে বুধবার ভোর রাতে যৌথবাহিনী অভিযানের নামে বাড়ি তছনছ করেছে। আটক করেছে গৃহবধুসহ তিনজনকে। আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির প্রভাষক আমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম,মালেক মিয়া ও মহসিন আলী।
এলাকবাসী জানান,উপজেলার রামভদ্র,খানাবাড়ি ও দক্ষিণ শিবরাম গ্রামে অভিযান চালিয়ে এক গৃহবধুসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তল্লাশির নামে আটককৃতদের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা পয়সা ও স্বর্ণলংকার লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন আটককৃতের পরিবার।
এ ব্যাপারে পুলিশ জানায়,যৌথবাহিনীর অভিযানের পর ভূয়া যৌথবাহিনী কর্তৃক ওই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটতে পারে।